Showing posts with label টক ঝাল চিকেন কারি. Show all posts
Showing posts with label টক ঝাল চিকেন কারি. Show all posts

Friday, November 28, 2014

টক ঝাল চিকেন কারি

                            টক ঝাল চিকেন কারি

                               মুরগীর মাংস সুস্বাদু ও স্বাস্থ্য সম্মত খাবার 




উপকরণঃ

ছোট করে কাটা মুরগির মাংস ৫০০ গ্রাম, আলু ৩ টা, টমেটো কুচি ১ কাপ, টমেটো সস আধা কাপ, চিলি সস ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ফালি ৪টি, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ, টকদই ৪ টেবিল চামচ, ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, তেজপাতা ২টি, ধনেপাতা কুচি পরিমাণমতো।

 প্রণালীঃ

১. কড়াইয়ে তেল গরম করে তেজপাতাসহ সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন।
২. মুরগির মাংস ও টকদই দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে হালকা আঁচে দিন।
৩. মাংস সিদ্ধ হলে টমেটো সস, চিলি সস, লবণ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।