Showing posts with label পাশতা. Show all posts
Showing posts with label পাশতা. Show all posts

Wednesday, February 18, 2015

পাস্তা মেকারনি চিকেন চিজ



                            মেকারনি চিকেন চিজ 

               মাইক্রো ওভেনে সহজে মেকারনি রান্না করা যায়      



পাস্তা, মেকারনি, pasta, mekarani


উপকরণঃ

  • মেকারনি               ২০০ গ্রাম
  • চিজ                    ১০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি            ১/২ কাপ 
  • রসুন                   ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ             ৩-৪ টা
  • সয়া সস                ২ টে চামচ
  • সিদ্ধ ডিম কুচি         ১ টা
  • ক্যাপসিকাম            ১/২ কাপ ( লাল , সবুজ , হলুদ )
  • লেবুর রস              ১ চা চামচ
  • চিনি                    ১/২ চা চামচ
  • তেল                    ১/২  কাপ
  • মুরগির মাংস সিদ্ধ কুচি ১/২ কাপ 
  • গোল মরিচের গুঁড়া      ১/২ চা চামচ
  • টেস্টিং সল্ট              ১ চা চামচ
  • লবণ                     ১/২ চা চামচ
  • মাখন                    ১ টে চামচ 

দেড় লিটার পানিতে ১ চা চামচ তেল দিয়ে ১০০% ১০ মি রান্না করে ঠাণ্ডা পানিতে ধুয়ে ঝড়িয়ে নিতে হবে। অথবা চুলায় ৫-৭ মি সিদ্ধ করে ঝড়িয়ে নিতে হবে।

প্রনালিঃ

বোলে মাংস সহ সব মসলা দিয়ে ১০০% এ ৪ মি রান্না করতে হবে। এবার পাস্তা দিয়ে আরও ৪-৫ মি রান্না করতে হবে। সব শেষে লেবুর রস , ডিম কুচি ও গোল মরিচের গুঁড়া দিয়ে মেখে পরিবেষণ করতে হবে।

সব ওভেনে POWER BUTTON  আছে । এখানে একবার চাপলে ১০০% আসবে। তারপর আবার চাপলে ৮০% হবে। এভাবে কমতে থাকে। ৬০% দেয়া হয় দমে রাখার জন্য।