Showing posts with label Skin care tips. Show all posts
Showing posts with label Skin care tips. Show all posts

Wednesday, June 3, 2015

দাগহীন উজ্জ্বল ত্বক



                     দাগহীন উজ্জ্বল ত্বক   




     মুখে হঠাৎ করে কোনও কালো দাগ দেখা দিলে তা দূর করতে মাথা খারাপ হয়ে যায়। এই কালো ছোপ ছোপ দাগ যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়, ।এর জন্য আছে কিছু সহজ উপায় যা মেনে চললে পাবেন দাগ মুক্ত একটি সুন্দর ত্বক।

১. দুই চামচ বেসন, এক চিমটে গুঁড়ো হলুদ, এক চামচ চন্দন গুঁড়ো এবং এক চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে, ঘাড়ে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে, ঘাড়ে, গলায় মাখুন৷ দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন বার এইভাবে ব্যবহার করুন।

৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।



গলার ত্বকের যত্ন নিন



                           গলার যত্ন


কিছু অভ্যাস পরিবর্তন করে  গলা এবং ঘাড়ে ভাজ পরা রক্ষা করুন ।

  •  গলা এবং ঘাড়কে সুন্দর রাখতে ঘাড়ের ব্যায়াম করা জরুরী। যখনই সময় পাবেন প্রতিদিন গলা এবং ঘাড় একটু টানটান করে আবার ছেড়ে দিন।
  •  সব সময় শরীর সোজা রাখার চেষ্টা করুন। যখন কোন কাজ করবেন বা কম্পিউটারে বসবেন, শরীরকে সামনের দিকে ঝোকাবেন না। এতে গলার চামড়া ঝুলে যেতে পারে।
  •  ঘুমানোর  সময় নিঁচু বালিশ ব্যবহার করুন। একপাশ ফিরে বেশিক্ষণ শোবেন না। 
  •  গলা এবং ঘাড়ে নিয়মিত অলিভ অয়েল বা ভাল কোন স্কিন অয়েল দিয়ে ম্যাসাজ করুন।
  •  পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্য সম্মত খাবার খান ।
  •  বেশি সময় নিয়ে গোসল করবেন না এতে চুল ও ত্বকের ক্ষতি হয়। 

স্বাস্থ্য রক্ষায় স্ট্রবেরি



                                                                                             

                      স্বাস্থ্য রক্ষায় স্ট্রবেরি



 স্ট্রবেরি  বিভিন্ন ধরণের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও এটি আমাদের ত্বকের জন্য একটি প্রাকৃতিক অস্ত্র। ত্বকের বিভিন্ন ধরণের সমস্যা রোধ করার জন্য এটি কার্যকরী ভূমিকা পালন করে।

  দাঁতকে আরও উজ্জ্বল করে তোলে:

 দাঁত যদি লালচে বা হলুদ মনে হয়, স্ট্রবেরি খেলে সাথে সাথে দাঁতের রঙয়ের পার্থক্য দেখতে পাবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারনে এটি খুব দ্রুত দাঁতের প্লেক দূর করতে পারে। প্রতিনিয়ত স্ট্রবেরি খাবার অভ্যাস করলে দাঁতের হলদে ভাব দূর হয়ে দাঁত আরও উজ্জ্বল হয়ে উঠবে।

হৃদরোগের সমস্যা দূর করে:

স্ট্রবেরি খাবার ফলে  হার্টের সমস্যা অনেকাংশে কমতে পারে।  তাই  খাদ্য তালিকায় নতুন করে স্ট্রবেরি যুক্ত করা যেতে পারে । এতে যে ইলাজিক এসিড রয়েছে, তা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়। স্ট্রবেরির ভিটামিন সি রক্তের ধমনী শক্তিশালী করতে মুখ্য ভূমিকা পালন করে।

বয়সের ছাপ থেকে মুক্তি দেয়:

আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের কোষেরও বয়স বৃদ্ধি পায়। সূর্য ও দূষণ ধ্রুবক এক্সপোজার এর কারনে চামড়া দ্রুত পক্কতা পায়। তাই, প্রকৃতির সাথে  ত্বকের ভারসাম্য বজায় রাখার জন্য নির্দিষ্ট পরিমাণে স্ট্রবেরি গ্রহণ করা উচিত । এতে যে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, তা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। গবেষণা মতে, স্ট্রবেরি খাওয়ার মাত্র আধ-ঘণ্টার মধ্যে শরীরের অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি পায়।

ব্রণের সমস্যা দূর করে:

স্ট্রবেরির মাস্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। মুখের শক্তিশালী ব্রণের সাথে প্রতিরোধ গড়ে তোলে। এই গরমে প্রতিদিন মাত্র আধ-ঘণ্টা মুখে মাস্ক ব্যবহারের জন্য ব্যয় করুন। তাহলেই আপনার ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে।

হাঁপানি ও এলার্জি দূর করে:

হাঁপানি ও এলার্জির জন্য স্ট্রবেরি একটি মহৌষধ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাপানির  প্রকোপ থেকে বাঁচার জন্য স্ট্রবেরি সবচেয়ে ভাল উপায়।