Showing posts with label শাহী জর্দা. Show all posts
Showing posts with label শাহী জর্দা. Show all posts

Sunday, February 15, 2015

শাহী জর্দা

                                                                                                            শাহী জর্দা 

                           মাইক্রো ওভেনে সহজেই জর্দা রান্না করা যায় ।

শাহী জর্দা , shahi jarda
             


উপকরনঃ 


  • পোলাও চাল            ৩ কাপ
  • পানি                    ৭-৮ কাপ
  • এলাচ                   ৪-৫ টা
  •  জর্দার রঙ               ২ চা চামচ
পানি ফুটে গেলে উপরের সব উপকরণ শক্ত সিদ্ধ করে পানি ছেঁকে নিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে।


  • চিনি                     ৩ কাপ
  • মোরব্বা                 ১/২ কাপ
  •  ঘি                          ১/২ কাপ
  • কমলার রস               ১ কাপ
  • পেস্তা বাদাম কুচি         ১/২ কাপ
  • কিসমিস                   ১/২ কাপ
  • কমলার এসেন্স            ১/২ চা চামচ
  • মালাই                      ২ টে চামচ

প্রনালিঃ 

বোলে চিনি, কমলার রস, রঙ মাখা ভাত দিয়ে ১০ মি হাই পাওয়ারে রান্না করতে হবে। বাকি উপকরণ দিয়ে আর ৫ মিনিট ৬০% পাওয়ারে রান্না করতে হবে।
সব শেষে বাদাম কুচি ও মাওয়া দিয়ে পরিবেশন করতে হবে

মাওয়াঃ 

গুঁড়া দুধ ১/২ কাপ , ঘী এক চামচ, গোলাপ জল ১/২ চা চামচ এবং চিনি ২ চা চামচ এক সাথে মেখে চেলে নিতে হবে